আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় মেক্সিকোর ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে উড্ডয়ন করা একটি বিমান দুর্ঘটনায় দেশটির ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। তারা বিমানটিতে করে ভ্রমণ করছিলেন। রোববার (২১ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা সচিবালয় একথা জানায়। খবর এএফপি’র।

সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ভারাক্রুজ রাজ্যে ইমিলিয়ানো জাপাটা থেকে উড্ডয়ন করার পর গ্রীনিচ মান সময় ১৫৪৫ টার দিকে এয়ারফোর্স লেয়ার জেট ৪৫ নামের এ বিমান বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, সচিবালয়ের তদন্ত কমিশন এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দলে যোগ দেবে। এসব সামরিক সদস্যের পরিচয়ের ব্যাপারে বা তারা কেন ওই বিমানে ভ্রমণ করছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সচিবালয় জানায়, ‘আমাদের এসব সেনা কমরেডের ব্যাপারে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা