অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও
আন্তর্জাতিক

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর ফলে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য সস্তায় করোনার ডোজ নেওয়ার পথ আরও প্রশস্ত হলো। খবর :রয়টার্স

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাটির বৈধতা দিয়ে তাদের তালিকাভুক্ত করে।

ডব্লিউএইচও এক বিবৃতিতে বলেছে, তারা অ্যাস্ট্রাজেনিকা-এসকেবিও (কোরিয়া) এবং ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকারও অনুমোদন দিয়েছে।

ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, আমাদের কিছু জায়গায় দ্রুত টিকা বিতরণ করতে হবে। সেই সঙ্গে উৎপাদন আরও বাড়ানো দরকার।

এর আগে গত বছরের ডিসেম্বরের শেষে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফাইজারের টিকাটিই প্রথম ডব্লিউএইচও’র কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

করোনাভাইরাসের তাৎক্ষণিক তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ২৫০ জনের।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা