আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকাডুবে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে।

মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি বলেন, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭শ জন যাত্রী ছিল। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে ডুবে গেছে।

এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩শ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। স্টিভ বিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

খনিজ সমৃদ্ধ কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।

গত মাসে কিভু লেকে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী এবং বাকি দু'জন শিশু।

এর আগে গত বছরের মে মাসে কিভু লেকে অপর এক নৌকাডুবির ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। ২০১০ সালের জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় বানদুন্দু প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় ১৩৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র : প্রেস নিউজ এজেন্সি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা