আন্তর্জাতিক

তুরস্কের অপহৃত নাবিকদের ভয়াবহ বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক : মুক্তিপণ চেয়ে তুরস্কের ১৫ জন নাবিককে গিনি উপসাগরে অপহরণ করে জলদস্যুরা। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার পর তারা জানালেন দুর্বিসহ সেই সময়ের কথা।

রবিবার নাবিকরা ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করেন। আল জাজিরার খবরে বলা হয়, দেশে ফিরে নাবিকরা বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুইদিন আগে তাদেরকে মুক্তি দেয়া হয়।

অপহরণের শিকার নাবিকরা ডিমাইরোরেন নিউজ এজেন্সির কাছে তিন সপ্তাহের দুঃসহ অপহরণ ঘটনার বর্ণনা দেন। বনের মধ্যে কঠিন সময় কাটাতে হয়েছে জানিয়ে জাহাজ এমভি মোজার্তের ক্যাপ্টেন মুস্তফা কায়া বলেন, ‘আমাদের চারপাশে অস্ত্রধারীরা ছিল। শারীরিকভাবে আঘাত করেনি; কিন্তু মুক্তিপণ আপস-রফার সময় মানুষিক চাপ প্রয়োগ করে। কোম্পানি তাদের কথা না শুনলে আমাদের হত্যার হুমকি দেয় তারা।’

গত ২৩ জানুয়ারি নাইজেরিয়ার লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল এমভি মোজার্ত নামের তুর্কি জাহাজ। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়। জাহাজের ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়।

নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

জাহাজের ক্যাপ্টেন কায়া সংবাদ সংস্থার কাছে আরও জানান, অপহরণের সময় ক্রু সদস্যরা নিরাপদ কক্ষে তাদেরকে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু জলদস্যুরা পাঁচঘণ্টা চেষ্টার পরে তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। তারা প্রতিনিয়ত ফাঁকা গুলি ছুড়ছিল। এক পর্যায়ে তাদের এক সহকর্মী মারা যায়। তার পেটে গুলি লেগেছিল বলে জানান তিনি।

শেষ পর্যায়ে জলদস্যুরা ক্রু সদস্যদের একটি নৌকায় করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে যায়। মুক্তিপণ দাবির দুই সপ্তাহ পর ক্রু সদস্যদের মুক্তি দিল। তবে জাহাজ কোম্পানি মুক্তিপণ দিয়েছে কিনা সেটা স্বীকার করেনি।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার তথ্যানুসারে নাইজেরিয়া ও গিনি উপসাগর, টোগো, বেনিন, ক্যামেরুন জলদস্যুতার কারণে বিশ্বের সবথেকে ভয়াবহ সাগর হিসেবে কুখ্যাতি পেয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা