আন্তর্জাতিক

মিয়ানমারের রাজপথে গণতন্ত্রপন্থিরা

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর গ্রেফতার অভিযান চলা সত্ত্বেও গণতন্ত্রপন্থিরা রাজপথে নেমে দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। খবর-বিবিসি।

সেনাশাসনবিরোধীদের গ্রেফতারের জন্য রাতেরবেলায় অভিযান চালাচ্ছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। তারা ঘরে ঘরে হানা দিচ্ছে। ঘর থেকে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মিয়ানমারে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও গণতন্ত্রপন্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মিয়ানমারের বিভিন্ন শহর-নগরে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। এ অবস্থার পরও রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর-নগরের সড়কে নামেন হাজারো বিক্ষোভকারী। এ নিয়ে দেশটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা টানা নবম দিনের মতো সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

শনিবার দেশটির সেনাবাহিনী জানায়, সাতজন বিরোধী প্রচারকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা খ্যাতিমান ছিলো বলে বিবিসি জানিয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠীর ভাষ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪শ' ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশকে রাত্রির অভিযানে আটক করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এদিন আটক করা হয় ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের। এক বছরের জন্য দেশটির ক্ষমতা দখল করেছে বলে মিয়ানমার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা