আন্তর্জাতিক

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পূর্ব উপকূলে অতি শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে কয়েক ডজন লোক আহত হয়েছেন, ভবনগুলো কেঁপে উঠেছে ও ব্যাপক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

শনিবারের (১৩ ফেব্রুয়ারি) এই ভূমিকম্পে বড় ধরনের কোনা ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে, কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ এবং এর কেন্দ্র ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে ভূত্বকের ৬০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে জাপানের আবহওয়া সংস্থা।

স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে উৎপত্তি হওয়া ভূমিকম্পটিতে রাজধানী টোকিওসহ অন্যান্য শহরের ভবনগুলোও কেঁপে উঠেছে।

সাগরতলে বড় ধরনের ভূমিকম্প হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে আবহওয়া সংস্থাটি জানিয়েছে।

বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, অন্তত দুই ডজন লোক আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে-তে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র কাতসুনোবু কাতো জানিয়েছেন, নয় লাখ ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।

ফুকুশিমা ও আশপাশের প্রিফেকচারগুলোসহ মূলত উত্তরপূর্ব জাপানেই বিদ্যুৎ বিপর্যয়ের এ ঘটনা ঘটেছে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস জানিয়েছে, ভূমিকম্পের কারণে তাদের ফুকুশিমা দাইচি ও দায়িনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কাহিওয়াজাকি-কারিবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এসব কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রার কোনো হেরফের হয়নি বলেও জানিয়েছে তারা।

ফুকুশিমা দায়িনি ও ওনাগাওয়া পারমাণবিক স্থাপনার কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে কাতোও নিশ্চিত করেছেন।

প্রায় ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ এক ভূমিকম্প ও পরবর্তী ব্যাপক সুনামিতে জাপানের উত্তরপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ওই সময় সিকি শতাব্দির মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। বিপর্যয়ের একটি ঘটনার কেন্দ্রস্থল ছিল দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

বিশ্বের সবচেয়ে কম্পনপ্রবণ এলাকায় অবস্থিত জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের ৬ বা ততোধিক মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশ জাপানে হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা