আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলায় পুলিশ প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় এক জেলা পুলিশ প্রধান ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

এসিবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ডিস্ট্রিক্ট ফাইভ এলাকাটি কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র। সেখানেই বুধবার (১০ ফেব্রুয়ারি) কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাইয়ের গাড়িতে বোমা হামলা হয়। এতে তিনিসহ তার দেহরক্ষী নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। এছাড়া ওইদিন শহরটিতে মোট চারটি বোমার বিস্ফোরণ হয়। সবমিলে আরও তিনজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

দু’দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা