মিয়ানমার সেনাদের বিরুদ্ধে বাইডেনের পদক্ষেপ 
আন্তর্জাতিক

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে বাইডেনের পদক্ষেপ 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের অভ্যুত্থানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) জো বাইডেন এই নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফলে দেশটির সামরিক নেতাদের, তাদের পরিবারের সদস্যদের এবং তাদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দিকে নজর রাখবে যুক্তরাষ্ট্র।

মিয়ানমার সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৭২০ মিলিয়ন আর্থিক তহবিলও আটকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমননীতির কারণে এই সব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা মিয়ানমারের ওপর শক্তিশালী রফতানি নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। মিয়ানমারকে চাপে রাখতে আন্তর্জাতিক অংশীদারদের এই প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বানও জানান।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীদের ওপর পুলিশ রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। এসময় দু'জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন জীবনমরণ সন্ধিক্ষণে রয়েছে।

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের নিন্দা জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির লাখো নাগরিক বিক্ষোভ শুরু করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা