আন্তর্জাতিক

মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ২০ শান্তিরক্ষী আহত

সেন্ট্রাল মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলায় ২০ শান্তিরক্ষী আহত হয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওলিভার সাগাদো বলেন, স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ডুয়েন্টজা শহরের কাছে শান্তিরক্ষীদের শিবিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামলা চালায় অজ্ঞাতরা। অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র জানিয়েছে, আহত শান্তিরক্ষী মালির শান্তিরক্ষা মিশনের তোগোলেসে কন্টিজেন্টের সদস্য।

সাগাদো বলেন, মালি শান্তিরক্ষা মিশনের প্রধান মাহামাত সালেহ আন্নাদিফ কাপুরুষিত ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, আহত শান্তিরক্ষীদের চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় মালির সেনারা এবং মানবিক সহায়তায় অংশগ্রহণকারীরা অব্যাহতভাবে হামলার শিকার হচ্ছেন। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এবং তাদের বিস্ফোরণে চলতি বছরই বেশ কয়েক শান্তিরক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা