আন্তর্জাতিক

উইঘুর মুসলিমদের নির্যাতনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং নারীদেরকে সিস্টেমেটিক ধর্ষণের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর- বিবিসি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে- শিনজিয়াংয়ে সংঘটিত বর্বর ঘটনার জন্য চীনের মারাত্মক পরিণতি ভোগ করা উচিত।

যুক্তরাষ্ট্র বলছে- এটা ছিল একটি উইঘুরদের গভীরভাবে বিরক্তিকর কাজ এবং নৃশংস অত্যাচার। অবশ্য বিবিসিসহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সাবেক বন্দী এবং ভুক্তভোগীদের ওপর ভিত্তি করে নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করে।

অবশ্য চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় নির্যাতনের এই প্রতিবেদনকে 'মিথ্যা প্রতিবেদন' বলে আখ্যায়িত করেছে।

ওই প্রতিবেদনে ভুক্তভোগী ও এক নিরাপত্তারক্ষীর বরাতে শিনজিয়াংয়ের 'বন্দীশিবিরগুলোতে' নারীরা ধারাবাহিক ধর্ষণ, যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'শিনজিয়াংয়ে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের অন্তরীণ শিবিরগুলোতে নারীদের ধারাবাহিক ধর্ষণ ও যৌন হয়রানি সংক্রান্ত ভুক্তভোগীদের সাক্ষ্য এবং এ বিষয়ক খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।'

মার্কিন এ কর্মকর্তা বলেন, শিনজিয়াংয়ের শিবিরগুলোতে ধর্ষণ ও অন্যান্য যেসব বর্বরতার অভিযোগ এসেছে, চীনের উচিত 'আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে সেসবের দ্রুত ও স্বাধীন তদন্ত করানো'।

যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে কী কী পদক্ষেপ নেবে তা খোলাসা করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। তবে বলেছেন, শিনজিয়াংয়ে সংঘটিত বর্বরতার নিন্দা জানানোর ব্যাপারে ওয়াশিংটন তার মিত্রদের সঙ্গে কথা বলতে পারে।

নির্যাতনের জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সব ধরনের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা