আন্তর্জাতিক

করোনাকালে মদপানে সর্বোচ্চ মৃত্যু

সান নিউজ ডেস্ক : করোনা মহামারিতে এ পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। মানুষের জীবন-যাপনেও এসেছে অভাবনীয় পরিবর্তন। তবে করোনায় লকডাউনের সময় একঘেয়েমি ভাব দূর করতে অতিরিক্ত মদ পান করে বসেন অনেকে। এতেই বেঁধেছে বিপত্তি। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে মাত্রাতিরিক্ত মদ্যপানে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ৫ হাজার ৪৬০ জন মৃত্যু হয়েছে। যা ২০১৯ সালের চেয়ে ১৬ শতাংশ বেশি।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানের তথ্যমতে, কোভিডে শুরুর দিকে প্রথম লকডাউনে মৃত্যুর হার সর্বোচ্চ ছিল। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালের প্রথম তিনমাসে ১ লাখের মধ্যে ১২.৮ শতাংশ মানুষের মৃত্যু হয়। যদিও সেপ্টেম্বরের দিকে মৃত্যুর হার কিছুটা কমে আসে।

বিগত বছরের মতো এবারও পুরুষের তুলনায় মদপানে মৃত্যুর হারে এগিয়ে নারীরাই। সরকারের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য এসেছে, বলছেন বিশেষজ্ঞরা। তবে মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও মনে করেন তারা।

পরিসংখ্যান অফিসের এক কর্মকর্তা বেন হোম্বারস্টোন জানান, ২০২০ সালের প্রথম দিকে ইংল্যান্ড এবং ওয়েলসে অতিরিক্ত মদপানে মৃত্যুর ঘটনাটি লকডাউন শুরুর আগে হয়েছিল, যা বিগত বছরের এই সময়ের তুলনায় অনেক বেশি। কিন্তু কোভিডের ঊর্ধ্বগতি থাকায় তাদের মৃত্যুর কারণ যে মদপানে হয়েছে তা এখনো স্পষ্ট নয়।' বিষয়টি পুরোপুরি জানতে আরো পর্যালোচনা করার প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা।

করোনায় লকডাউনের প্রথম দিকে ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করতো। একঘেয়েমি কাটাতে অতিরিক্ত মদপান করে অনেক ঘরবন্দি মানুষ। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, লকডাউন চলাকালীন শুধু যুক্তরাজ্যে নয়, যুক্তরাষ্ট্র, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ অতিরিক্ত মদপানের দিকে ঝুঁকে পড়েন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা