আন্তর্জাতিক

সমুদ্রের ৬০ ফুট গভীরে বিয়ে !

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে নিয়ে নবদম্পতিদের মাঝে কতই না পরিকল্পনা থাকে। সবাই চাই বিয়েটাকে একটু স্মরণীয় করে রাখতে। তাইতো ভারতের তামিলনাড়ুতে ঘটে গেল এমনি এক ভিন্ন ঘটনা।

পাত্র চিন্নাদুরাই এবং পাত্রী শ্বেতা সমুদ্রের ৬০ ফুট গভীরে গিয়ে তাদের বিয়ের কাজ সেরেছেন। তাদের দুজনেরই জন্মস্থান তামিলনাড়ু রাজ্যে। চিন্নাদুরাই ওই রাজ্যের তিরুভান্নমালাই জেলার এবং শ্বেতা কোয়েম্বাটুর শহরের বাসিন্দা।

রাজ্যের নীলকরাই সমুদ্র সৈকতে অদূর গভীরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী শুভসময় আসার সঙ্গে সঙ্গেই তারা দুজনেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। এসময় তাদের পরনে ছিল বিয়ের পোশাকই।

কনে শ্বেতা জানিয়েছেন, তার হবু স্বামী যখন সমুদ্রের পানির নীচে বিয়ের করার প্রস্তাব দিয়েছিল তখন তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন এবং ভয়ও পেয়েছিলেন। তবে হবু স্বামী অবশেষে তাকে ব্যাপারটা বোঝাতে সক্ষম হন এবং পানির নীচে বিয়ে করতেও রাজি হন শ্বেতা।

চিন্নাদুরাই জানান, তিনি ছোটবেলা থেকে সাঁতার কাটতে আগ্রহী ছিলেন। ১২ বছর থেকে স্কুবা ডাইভিং করছেন। যেখান থেকে তিনি সাঁতার শেখেন, সেই প্রশিক্ষকই তাকে এভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আর সেটা তার পছন্দও হয়েছিল।

চিন্নাদুরাই বলেন, 'আমরা পানির নীচে ৪৫ মিনিট সময় কাটিয়েছি।' তারা পানির নীচেই একে অপরকে মালা পরিয়ে মালাবদল করেন। সমুদ্রকে সাক্ষী মেনে তারা বিয়ে করেন এবং সাতপাঁকে বাঁধাও পড়েন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা