আন্তর্জাতিক

১৪ দিনের রিমান্ডে সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার পুলিশের করা অভিযোগের ভিত্তিতে সেনা অভ্যুত্থানের দুইদিন পর অং সান সু চিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে। খবর- রয়টার্স।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ৭৫ বছর বয়স্ক সু চিকে রিমান্ড নেওয়ার আগে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে বেশ কিছু কম্পিউটার ও নথি জব্দ করে মিয়ানমার পুলিশ।

সু চির বিরুদ্ধে যোগাযোগের সরঞ্জামাদি অবৈধভাবে আমদানি করাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ তদন্তে মিয়ানমারের ক্ষমতাচ্যুত এই নেত্রীকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে রাখার কথা জানিয়েছে দেশটির পুলিশ।

গত সোমবার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। নোবেলজয়ী নেত্রী সু চিকে আটক করে তারা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বহু দেশ ঘটনাটির নিন্দা জানিয়েছে।

মিয়ানমার পুলিশ বলছে, রাজধানী নেপিদোয় সু চির বাড়িতে তল্লাশি চালিয়ে তারা ওয়াকি-টকি রেডিও পেয়েছে। এই রেডিও অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগেপত্রে উল্লেখ করা করা হয়েছে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপন আইনে মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা