আন্তর্জাতিক

সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাপিটল হিলে দাঙ্গা ও হত্যায় উসকানি দেওয়ায় প্রতিনিধি পরিষদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দলিল সিনেটে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেসের অভিশংসন ব্যবস্থাপকরা সিনেটে প্রস্তাবের দলিল হস্তান্তর করেছেন। অভিশংসন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যামই রাসকিন।

গত ৬ জানুয়ারির দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫জন নিহত হয়েছেন। তিনি সিনেট ফ্লোরে অভিশংসন প্রস্তাব পাঠ করেছেন। যদিও সিনেটে উল্লেখযোগ্য সংখ্যক রিপাবালিকান সদস্য ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। রাসকিন বলেন, ডোনাল্ড জন ট্রাম্প বড় ধরনের অপরাধে জড়িত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অপরাধ করেছেন তিনি।

গণতান্ত্রিক ব্যবস্থতার অখণ্ডতাকে তিনি হুমকি দিয়েছেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপ এবং সরকারের সমমর্যাদার শাখাগুলোকে বিপন্ন করে তুলেছেন।প্রেসিডেন্ট বাইডেনের শপথ নেওয়ার ৭ দিন আগে গত ১৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে নজিরবিহীন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, ১০০ সিনেট সদস্য বিচারকের ভূমিকা পালন করবেন। মঙ্গলবার তাদের শপথ হবে এবং ট্রাম্পকেও সমন দেওয়া হবে। রিপাবলিকানদের কেউ কেউ বলে আসছিলেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড কার্যকর করার সুযোগ মার্কিন সংবিধানে নেই।

সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ১৮৭৬ সালে কংগ্রেসে মার্কিন সংবিধানের ব্যাখ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও দণ্ড কার্যকর বিধান রয়েছে। সিনেটে অভিশংসন দণ্ড কার্যকর হলে ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা