আন্তর্জাতিক

পাকিস্তানে দুই কমান্ডারসহ পাঁচ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর পৃথক দুই অভিযানে পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের সিনিয়র কমান্ডারসহ সংগঠনটির পাঁচ সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ওয়াজিরিস্তানের মির আলি ও কায়সুর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে তালেবান কমান্ডার সৈয়দ রহিম যিনি আবিদ নামেও পরিচিতি, সাইফুল্লাহ নুরসহ পাঁচজন নিহত হন। পাকিস্তানের ওই এলাকা তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি অব পাকিস্তান তালেবান) হেড কোয়ার্টার হিসেবে পরিচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ২০০৭ সাল থেকে রহিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১৭টি আক্রমণ করেন। এছাড়া জেলাগুলোতে তিনি সাম্প্রতিক সময়ে টার্গেট হামলায়ও জড়িত ছিলেন।

গত বছর থেকে উত্তর ওয়াজিরিস্তানে আইইডি (ইমপ্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ও টার্গেটকৃত বন্দুক হামলায় ৫০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তালেবান কমান্ডার রহিম শত্রুবাহিনী কর্তৃক দায়িত্ব পেয়ে টার্গেট হামলার দায়িত্ব পালন করতেন এবং বহিনীর নতুন সদস্য নিয়োগ এবং তাদেরকে সংগঠিত করতেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা