আন্তর্জাতিক

ইউরোপ ও ব্রাজিলে ভ্রমণ নিষেধাজ্ঞা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ডসহ ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার( ২৪ জানুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ খবর জানায়। খবর এএফপির। সোমবার (২৫ জানুয়ারি) থেকে দক্ষিণ আফ্রিকায় অবস্থানকারীদের ওপরেও ভ্রমণ নিষেধাজ্ঞার সময় আরও বৃদ্ধি করবেন তিনি। ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

ধরনটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে জায়গা করে নিয়েছে বলে জানান দেশের কর্মকর্তারা। গত সপ্তাহে মাস্ক পরার নিয়ম আরও কঠোর করে নির্বাহী আদেশ দেন বাইডেন। যুক্তরাষ্ট্রে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক কয়া হয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মধ্যে আছি। তাই জরুরিভাবেই এটি কোমাবিলার সময় হয়েছে।’সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ত্যাগ করার আগে ঘোষণা দিয়েছিলেন, ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তবে বাইডেন প্রশাসন জানায় তারা দ্রুত এই আদেশ পাল্টাবেন যা ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।গত বছরের ৩১ জানুয়ারি থেকে ট্রাম্প চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। মহামারি আরও বৃদ্ধি পেলে ১৪ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলোর ওপরেও কার্যকর হয়। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়েছে।

এছাড়া মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজারেরও বেশি। জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বের ৪ ভাগের এক ভাগের চেয়েও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা