আন্তর্জাতিক

পাকিস্তানে মন্দির রক্ষায় ব্যর্থ ১২ পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনের রাজধানী পেশোয়ারে হিন্দুদের একটি মন্দির রক্ষায় ব্যর্থ হওয়ায় স্থানীয় এক পুলিশ প্রধানসহ ১২পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে পাকিস্তান। গতমাসে সেখানে মুসলিম ধর্মীয় সংগঠনের সমর্থকরা ওই মন্দিরে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতাকে থামানোর চেষ্টা না করা, কুপুরুষোচিত আচরণ, দায়িত্বহীনতা এবং কর্তব্যে অবহেলা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানে প্রাদেশিক পুলিশ প্রধান আব্বাসী বলেন, উত্তরপশ্চিম খাইবার পাখতুনের আঞ্চলিক সরকার শাস্তিস্বরুপ অন্য ৩৩ কর্মকর্তাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে।

গত ৩০ ডিসেম্বর উন্মত্ত জনতা খাইবার পাখতুনের রাজধানী দক্ষিণ পেশোয়ার থেকে ৮৫ কিলোমিটার দূরের করক জেলায় শ্রী-পরমেশ্বর-জি নামে ওই মন্দির ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই হাজার মানুষ ওই ভাঙচুরে অংশ নেয়।

পাকিস্তান সরকার ১৯২০ সালে নির্মিত ঐতিহাসিক মন্দিরটিতে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিল।

মন্দিরের পাশে একটি ভবন পূণ্যার্থীদের পরিদর্শনের জন্য সংস্কারের উদ্যোগ নেয়ার ঘটনাকে কেন্দ্র করে উন্মত্ত জনতা ওই তাণ্ডবলীলা চালায়। হিন্দু নেতারা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ওই মন্দির সংস্কারের অনুমতি নিয়েছিলেন। তা সত্ত্বেও স্থানীয় এক ধর্মীয় নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ভবন কমপাউন্ডে আগুন ধরিয়ে দেয়।

তাণ্ডবের পর ভিডিও দেখে শনাক্ত করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতাসহ অন্তত ৩০জন দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই ভবনকে পুনর্নির্মাণের আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য রয়েছে।

সরকারি তথ্যানুসারে পাকিস্তানে প্রায় ৩৫ লাখ হিন্দু বসবাস করে। পাকিস্তানের ২০ কোটি জনগণের যা ১.৫ শতাংশ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তানে হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ বসবাস করলেও ধর্মীয় অবমাননা ব্লাসফেমি আইন নিয়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা সংগঠিত করা হয়।

পাকিস্তানে হিন্দুমন্দিরে আক্রমণ স্বাভাবিক ঘটনা না হলেও সাম্প্রাতিক সময়ে এই ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা