আন্তর্জাতিক

সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে ৩৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূম্পিকম্পে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। হতাহত অনেকেই এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা রয়েছেন।

রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার (১৫ জানুয়ারি) আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়বে।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের সময় হাজারো আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। সুনামির আশঙ্কায় মোটরসাইকেলে করে উঁচু স্থানের দিকে ছুটতে থাকেন তারা। যদিও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।

দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, ভূমিকম্পের কারণে কমপক্ষে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

উল্লেখ্য, মাত্র দুই বছর আগে ২০১৮ সালে এই দ্বীপের পালু শহরে একই মাত্রার ভূমিকম্প আঘাত হানলে সুনামি হয়। এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা