আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ৬.২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস মাজনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সহস্রাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসির পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা