আন্তর্জাতিক

রাজনীতি থেকে পরিবারতন্ত্র হটাতে যুবকদের ডাক দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : “গণতন্ত্রের সব থেকে বড় শত্রু পরিবারতন্ত্র। আর রাজনীতিতে জড়িয়ে পড়েছে পরিবারতান্ত্রিকতা। এই ব্যবস্থা উচ্ছেদ করতে পারে তরুণরাই।” স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব সংসদে দেশের যুবশক্তির কাছে এই আহ্বান পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন চারটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের বিরুদ্ধে পরিবারতন্ত্র বিজেপির একটি বড় হাতিয়ার।

নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, “একটা সময় ছিল যখন রাজনীতি ছিল ব্রাত্য। কেউ রাজনীতিতে আসতে চাইতো না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তরুণ সম্প্রদায় যেন আরও বেশি করে রাজনীতিতে আসে কারণ, তারাই পারে এই পরিবারতন্ত্রকে উৎখাত করতে।”

কংগ্রেসের নেহেরু-গান্ধী পরিবার সম্পর্কে বিজেপির ক্রোধ দীর্ঘদিনের। পশ্চিম বাংলায় মমতা বন্দোপাধ্যায় এর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় এর উত্থান এই পরিবারতন্ত্রের ফসল বলেই বিজেপি মনে করে। তামিলনাড়ুতেও করুণানিধির সন্তানদের রাজনীতির বিভিন্ন শাখায় আনাগোনাকে বিজেপি পরিবারতান্ত্রিকতা বলেই প্রচার চালিয়ে থাকে। এর প্রেক্ষিতে মোদির এই ভাষণ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা