আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ফের করোনায় আক্রান্তের রেকর্ড 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১৫ জন। নিয়মিত ব্রিফিং-এ এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দাতু হিশাম আব্দুল্ল। গেলো বছর থেকে করোনা সংক্রমণের পর থেকে একদিনে আক্রান্তের হিসাবে এটিই সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে ৭ জন অন্য দেশ থেকে এসেছেন। বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের। সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে সেলানগড় প্রদেশে।

প্রথম দফা করোনা সংক্রমণ ভালোভাবে ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয় ও তৃতীয় দফা করোনা সংক্রমণ মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি, চলছে ২ সপ্তাহের এমসিও।

আজকের সংক্রমণসহ মোট সংক্রমণের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ জন, এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২৮৮ জন, চিকিৎসাধীন আছেন ৩৩ হাজার ৯৮৯ জন। আইসিইউতে আছেন ১৯৫ জন। যার মধ্যে ৮৬ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা