আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ এক সপ্তাহ নেই। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার জেরে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন তিনি। খবর এনবিসি নিউজের।

বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার অভিশংসিত হলেন।

কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের সিদ্ধান্ত দেন। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ১০ জন রিপাবলিকান নেতাও ভোট দিয়েছেন। সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে ট্রাম্পের বিরুদ্ধে এই প্রস্তাব পাস হয়।

প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই প্রস্তাব যাবে এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে শুনানিতে। ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলে তবেই ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন।

এর আগে একবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে সিনেটের ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়। আমেরিকার সংবিধানের ২৫ নম্বর সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেয়া যায়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা