আন্তর্জাতিক

বড় ছেলেকে ক্রাউন প্রিন্স বানালেন ওমানের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক : ওমানের নতুন সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ তার বড় ছেলেকে ওমানের ক্রাউন প্রিন্স মনোনয়ন করেছেন।

মধ্যপ্রাচ্যের দেশটির ইতিহাসে ক্রাউন প্রিন্স মনোনয়নের ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার নতুন এক উত্তরাধিকার আইন প্রকাশের মাধ্যমে এই মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করেন সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ। সোমবার এ বিষয়ে প্রথম একটি ডিক্রি তথা নির্দেশনা জারি করেন সুলতান। খবর আলজাজিরার।

ওমানের যোগাযোগ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণায় ক্রাউন প্রিন্সের নাম উল্লেখ করা না হলেও বড় ছেলে ধি ইয়াজান বিন হাইতামকেই ক্রাউন প্রিন্স বলে ধরে নেয়া হচ্ছে। বর্তমানে সরকারের সংস্কৃতি, খেলাধুলা ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ধি ইয়াজান।

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা