আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে চীনে প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা তদন্ত দলকে চীনে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে। উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তদন্ত দলকে প্রত্যাখান করেছে দেশটি। এ ঘটনায় ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন সংস্থার মহাপরিচালক টেডরস গেব্রিয়াসাস আধানম।

করোনার উৎস অনুসন্ধানে উহানে তদন্তের জন্য দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে দেনদরবার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত মাসে চীন এতে সম্মতি দিলে জানুয়ারির শুরুতে ১০ সদস্যের শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত দলের দুই সদস্য চীনের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তাদের চূড়ান্ত মুহূর্তে চীন তাদের প্রবেশে অনুমতি দেয়নি। অন্যরা ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান জানিয়েছেন, দুজনের এক জন ফিরে এসেছেন এবং অপরজন তৃতীয় একটি দেশে ট্রানজিট নিয়েছেন।

টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, ‘আজ আমরা জানতে পেরেছি যে, চীনে তদন্ত দলের পৌঁছার জন্য সেদেশের কর্মকর্তারা এখনও প্রয়োজনীয় অনুমতি চূড়ান্ত করেনি। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি আবারও স্পষ্ট করছি যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য এই মিশন অগ্রাধিকারমূলক।

চীন অবশ্য দাবি করেছে, ‘কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে’ এবং এ নিয়ে খুব বেশি পড়ার কিছু নেই।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘আমরা এখনও আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করছি এবং অভ্যন্তরীণ প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমি যতদূর জানি, তারিখ ও আয়োজনের বিষয়ে আমরা এখনও আলোচনা করছি।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা