আন্তর্জাতিক

হংকংয়ে সাবেক আইন প্রণেতাসহ গ্রেফতার ৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের অভিযোগে গণতন্ত্রপন্থি সাবেক আইন প্রণেতা ও আন্দোলনকারীদের অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার( ৫ জানুয়ারি) ডেমোক্রেটিক পার্টির ফেসবুক পেজে বলা হয়েছে, গত বছরের নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের জন্য প্রাইমারি ভোট আয়োজনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের সময় হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম জানিয়েছিলেন, এই ভোটকে আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা পারে।

গত বছরের সেপ্টেম্বরে হংকং পার্লামেন্ট নির্বাচনের আগে জুলাইয়ে বিরোধী দলগুলো নিজেদের উদ্যোগে প্রাইমারি ইলেকশনের মাধ্যমে তাদের প্রার্থীদের বাছাই করে। পরে অবশ্য মহামারি করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়।

বিরোধীদলগুলো নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী ছিল এবং তারা গণতান্ত্রিক সংস্কারের জন্য আরও চাপ সৃষ্টি করতে পারত বলে বিবিসির খবরে বলা হয়। হংকং ফ্রি প্রেস জানায়, গ্রেফতার সাবেক আইন প্রণেতাদের মধ্যে রয়েছেন আলভিন ইউয়েং, এ্যান্ড্রু ওয়ান, অ নক-হিন, এড্ডি চু, গ্যারি ফ্যান, হেলেনা ওং, জেমস টো, জেরেমি, টাম, কৌক কা-কি, লাম চিউক টিং, রেমন্ড চ্যান, রয় কৌং এবং উ চি-ওয়াই।

এ ছাড়া ডিস্ট্রিক্ট কাউন্সিলর এ্যান্ড্রু চিউ, এ্যান্ডি চুই, বেন চাং, ক্ল্যারিস ইউয়েং, ফারগাস লিউং, ক্যালভিন হো লরেন্স লাউ, লি ইউ-সান, লেস্টার সাম, কিন-ওয়াই, রিকি অর, রয় টাম, স্যাম চিউং, জে টাক-লয়, টিফানি ইউয়েন এবং ওং পাক-ইয়ু গ্রেফতার হয়েছেন।

চীনের তত্ত্বাবধানে থাকা সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে গত বছরই জাতীয় নিরাপত্তা আইন চালু করে বেইজিং। আইনের ব্যবহার করে সেখানকার গণতন্ত্রপন্থিদের এবারই সবচেয়ে বড় সংখ্যায় গ্রেফতার করা হলো। এর আগে বিরোধী দলের অনেককেই জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।

বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ, সন্ত্রাসবাদ ও ধংসযজ্ঞের অভিযোগে অভিযুক্তদের জাতীয় নিরাপত্তা আইনে বিচার করে চীনের আদালত। এই আইনে কারও যাবজ্জীবন কারাদণ্ডেরও শাস্তি হতে পারে। শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো আইনটির সমালোচনা করে আসছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা