আন্তর্জাতিক

জর্জিয়ায় ভোটগ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সিনেটের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জর্জিয়ার কর্মকর্তারা বলছেন, ফলাফলের জন্য বুধবার কিংবা তারপর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

জাতীয় নির্বাচনের নয় সপ্তাহ পর অনুষ্ঠিত এ সিনেট নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কারণ এ নির্বাচন উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনে জর্জিয়ার সিনেট আসন দ’ুটি ডেমাক্রেট দল দখল করতে পারলে সিনেটে রিপাবলিকান দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে না। আর ডেমাক্রেটরা জিতলে উভয়ের আসন সংখ্যা সমান হবে। সিনেটের এক’শ আসনের মধ্যে বিপাবলিকানদের বর্তমানে ৫০ টি আসন রয়েছে।

উল্লেখ্য, জর্জিয়ায় গত ২০ বছরে ডেমক্রেট দল থেকে কোন সিনেটর নির্বাচিত হয়নি।

কিন্তু ডেমোক্রেট দল থেকে জন ওসোফ(৩৩) এবং পাস্তর রাফায়েল ওয়ারনক(৫১) যদি নির্বাচিত হয় তাহলে সিনেটের নিয়ন্ত্রণ চলে যাবে ডেমোক্রেটদের হাতে।

আর রিপাবলিকানদের দ’ুটি আসনের অন্তত একটিতে জিতলেই তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। তবে জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এ রাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন।

এদিকে হোয়াইট হাউস জয়ী জো বাইডেনের বিজয়কে প্রত্যয়ন দিতে বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশন বসতে যাচ্ছে। এতে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা