আন্তর্জাতিক

দ্বিতীয়বার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক : সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে কংগ্রেসের নির্বাচন হয়েছে। তাতে ডেমোক্রেটরা ২২২ টি আসন পেয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ২১২টি আসন। ফলে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা সংখ্যার হিসাবে খুব বেশি নয়।

এদিকে নির্বাচিত হওয়ার পর ন্যান্সি পেলোসি জানান, শপথ নিলাম, সঙ্গে সঙ্গে দায়িত্বটাও নিয়ে নিলাম। ব্যতিক্রমী এক জটিল সময়ে আমরা নতুন কংগ্রেসের দায়িত্ব নিলাম। করোনায় যুক্তরাষ্ট্রে কমপক্ষে তিন লাখ ৫০ হাজার মানুষ মারা গিয়েছেন। এ সময় আমরা দায়িত্ব নিচ্ছি।

অন্যদিকে ৫ জন ডেমোক্রেট ন্যান্সি পেলোসি ভোট দেননি। এর মধ্যে দুজন ভোট দিয়েছেন ডেমোক্রেট দলের আইনপ্রণেতাদের, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অন্যদিকে তিনজন শুধু উপস্থিত ভোট দিয়েছেন। তারা পক্ষে বা বিপক্ষে ভোট দেননি। ৪৩৫ জন হাউজের সদস্য হলেও ৪২৭ জন এবার ভোট দিয়েছেন। বাকিরা কেউ কেউ কোয়ারেন্টিনে থাকায় ভোট কম পড়েছে। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা