আন্তর্জাতিক

নাইজারে নিহতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। আহতের সংখ্যা ৭৫। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আলমো হাসানে। খবর ডয়েচে ভেলের।

মালি সীমান্তবর্তী নাইজারের টিচোম্বাঙয়ু গ্রামে বন্দুকধারীদের গুলিতে ৭০ জন ও জারুমদারিয়ে নামক গ্রামে ৩০ জন নিহত হয়েছে। আহতদের ওইলাম হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর পরই সেখানে সৈন্য মোতায়েন করা হয়েছে।

নাইজারের একজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা ১০০টি মোটরসাইকেলে চড়ে এসে দুটি গ্রাম ঘিরে ফেলে। এরপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

ভূবেষ্টিত আফ্রিকার দেশ নাইজার জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত ২ লাখ ৫০ হাজার মানুষ রয়েছে।

অনেক বছর ধরে দেশটিতে বোকো হারাম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গেল মাসে তারা দিফা অঞ্চলে কমপক্ষে ৩৪ জনকে হত্যা করেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা