আন্তর্জাতিক

থার্টিফার্স্টের অনুষ্ঠানে জমায়েত হলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে নতুন বছরের অনুষ্ঠানে ভিড় করে সরকারের বেঁধে দেয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এবারের নিউ ইয়ারে দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষ জমায়েত হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে। যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

পারিবারিকভাবে স্বল্পপরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা