আন্তর্জাতিক

বিদেশিদের সৌদি ছাড়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি বা সৌদি আরবের নাগরিক নন এমন ব্যক্তিদের সৌদি আরব ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, এসব মানুষ এখন সৌদি আরব ছেড়ে যেতে পারবেন। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে নতুন করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সব রকম বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি। বন্ধ করে দেয় সীমান্ত।

অনলাইন সৌদি গেজেট এ খবর দিয়ে বলছে, বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ (জিএসিএ) বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে অনারব যাত্রীদের সৌদি আরব থেকে পরিবহন করতে। অর্থাৎ সৌদি আরবে অবস্থানরত অনারব যাত্রীদের এখন সৌদি আরবের বিমানবন্দর থেকে তারা পরিবহন করতে পারবে। তবে এক্ষেত্রে করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য পূর্ব সতর্কতা নিতে বলা হয়েছে।

জিএসিএ বিদেশি বিমান সংস্থাগুলোকে অনুমোদন দিয়েছে। বলা হয়েছে, তারা ভাড়া বিমানও এক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তবে শর্ত দেয়া হয়েছে। বলা হয়েছে, সৌদি আরবে বিমান অবতরণ করার পর এর ক্রুরা বিমান থেকে নামতে পারবেন না। ভূমিতে যেসব স্টাফ বা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তারা তাদের সংস্পর্শে যেতে পারবেন না। গত রোববার সৌদি আরব নতুন করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় সব বাণিজ্যিক ফ্লাইট।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা