আন্তর্জাতিক

পাক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ‘৩১ শে জানুয়ারির আগে পদত্যাগ করুন, না হয় লং মার্চের মুখোমুখি হোন।’ এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সময় বেঁধে দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

বেনজির ভুট্টোর ১৩তম মৃত্যুবার্ষিকীতে গারহি খুদা বখশে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার (২৭ ডিসেম্বর) এ অনুষ্ঠানে উপস্থিত নেতারা এর আগে প্রয়াত বেনজির ভুট্টোর কবর জিয়ারত করেন। এদিন হাজার হাজার মানুষের ঢল নামে পিপিপির প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোর সমাধিতে। তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি তার প্রয়াত মা বেনজির ভুট্টোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তার আদর্শ এখনও বেঁচে আছে, যখন তার সঙ্গে যারা লড়াই করেছেন, তাদেরকে কোথাও দেখা যায় না। সাবেক সামরিক স্বৈরাচার জিয়াউল হকের সমাধি এখন জনশূন্য। অন্যদিকে সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ কাপুরুষের মতো স্বেচ্ছায় নির্বাসনে বসবাস করছেন।”

বিলাওয়াল বলেন, “২০০৭ সালে বেনজির ভুট্টো যখন দেশে ফেরেন, তিনি জানতেন তাকে হত্যা করা হতে পারে। কিন্তু তিনি তাতে পিছপা হননি।”

ইমরান খানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি চান না দেশ একটি প্রকৃত গণতান্ত্রিক সিস্টেমের অধীনে পরিচালিত হোক। এখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকার ও কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে যারা ‘সিলেক্ট’ করেছে, তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু তারা তাকে দেশ চালানোর সক্ষমতা দেয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং গণমানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলার জন্য জবাবদিহি করতে হবে ইমরান খানকে।

এ সময় তিনি ইমরান খানকে ‘পাপেট’ বা হাতের পুতুল হিসেবে অভিহিত করেন। বিলাওয়াল বলেন, পাপেট প্রধানমন্ত্রী মানুষের দুর্ভোগের বিষয় বুঝতে পারেন না, কারণ, তিনি জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। তিনি অভিযোগ করেন, ফেডারেল সরকার বেলুচিস্তান এবং সিন্ধু দখলের চেষ্টা করছে। কিন্তু তাদেরকে আমরা এটা করতে দেবো না। বিলাওয়াল বলেন, চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) শুধু তখনই সফল হবে, যখন স্থানীয় অধিবাসীরা এ থেকে সুবিধা পাবেন, কর্মসংস্থান হবে। আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করে ঘরে ফিরে যেতে ব্যর্থ হন তাহলে ইসলামাবাদমুখী লংমার্চে প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা