আন্তর্জাতিক

ক্যামেরুনে বাস দুর্ঘটনায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের পশ্চিমাঞ্চলীয় নেমেলে গ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা।

রোববার (২৭ ডিসেম্বর) রাত ২ টা নাগাদ রাস্তায় এক ভিড় এড়াতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে বাসের। সেই অঞ্চলের সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা আবসালম মনোনো বলেন, ৭০ আসনের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল।

তিনি আরও বলেন, বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের সময় কাটাতে বাড়ি যাচ্ছিল, কেউ বড়দিন পালন শেষে বা কেউ নতুন বছরের উপহার কিনে ফিরছিলেন। দুর্ঘটনার পর সেই গ্রামের বাসিন্দারা সাহায্য করার জন্য সেখানে ছুটে আসে। ঐ বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর : আলজাজিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা