আন্তর্জাতিক

সৌদি আরবে আরও এক সপ্তাহ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ 

আন্তর্জাতিকে ডেস্ক : সৌদি আরবে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট। বন্ধ থাকবে স্থল ও সমুদ্রবন্দরের সব কার্যক্রম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর হঠাৎ সৌদি আরব এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে।

পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ‌্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। আজ ছিল নিষেধাজ্ঞার শেষ দিন। নতুন ঘোষণার ফলে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা