২৮ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জাপানে প্রবেশ নিষেধ 
আন্তর্জাতিক

২৮ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জাপানে প্রবেশ নিষেধ 

আন্তর্জাতিক ডেস্ক : ডিসেম্বরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে জাপানে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।

এ কারণে ২৮ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত বিদেশি নাগরিকদের নতুনভাবে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে দেশটিতে পাঁচজন নতুন ধরনের করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। তারা সবাই সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স, জাপানের নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমনটি জানায়।

এদিকে যেই পাঁচ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে জাপানের গণমাধ্যম। স্বাস্থ্য কর্মকর্তারা এই পাঁচজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও সংক্রমণের সম্ভাব্য পথ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

করোনা সংক্রমণ বাড়লেও নতুন করে লকডাউন কিংবা জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে না জাপান সরকার। প্রথম জরুরি অবস্থার বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া নিয়ে সরকারের মাথাব্যথা এখনো কাটেনি। ফলে সেই পথে এখন আর জাপান সরকার হাঁটতে চাইছে না। তবে কিছু নিয়ন্ত্রণব্যবস্থা সীমিত আকারে আবারও আরোপ করা হচ্ছে।

করোনা নিয়ে জাপানের অর্থনীতিতেও চলছে সংকট। দুর্দিনে ভোক্তা চাহিদার ব্যাপক পতন হওয়ায় কেনাকাটা গেছে কমে। ফলে ভুগছে জাপান। এ অবস্থা কত দিন চলবে, তা জানা নেই। তবে জাপান সরকার আশা করছে, টিকাদান কর্মসূচি শেষে আলোর দেখা হয়তো পাওয়া যাবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা