আন্তর্জাতিক

সহকর্মীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় সাংবাদিক খুন

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের জয়পুরে এক নারী সাংবাদিককে করা শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন তার সহকর্মী, সম্প্রচার সাংবাদিক অভিষেক সোনি (২৭)। পরে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই নারী সাংবাদিককে শ্লীলতাহানি করে দুস্কৃতিকারীরা। দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় এ সাংবাদিক গতকাল বুধবার রাতে মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত ৮ ডিসেম্বর রাত ১১টার দিকে নৈশভোজ শেষে ওই নারী সাংবাদিকের সঙ্গে ফিরছিলেন অভিষেক। পথে ওই নারী সাংবাদিকের শ্লীলতাহানি করেন তিন ব্যক্তি। অভিষেক তার প্রতিবাদ করায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় অনেক পথচারী তার পাশ দিয়ে গেলেও তাকে সহযোগিতা করতে আসেনি।

এরপর তাকে স্থানীয় এসএমএস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির ট্রমা সেন্টারে গত বুধবার রাতে তিনি মারা যান। জয়পুর পুলিশ ওই নারী সাংবাদিকের জবানবন্দি গ্রহণ করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১এ, ৩০৭, ৩০২ (হত্যা) ধারায় মামলা দায়ের করেছেন। অভিষেকের পরিবার বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতারকৃত ও অন্য দুই অভিযুক্ত চিহ্নিত করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম শঙ্কর চৌধুরী। বাকি দুজন হলেন- কানারাম জাত ও সুরেন্দ্রর জাত। তবে অভিষেকের পরিবার দাবি করেছে, পুলিশ এ মামলাটি ভালোভাবে তদন্ত করেনি।

জয়পুরেরে সহকারী পুলিশ সুপার (অপরাধ) অজয় পাল লাম্বা বলেন, ‘আমরা ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমরা এক অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি দুজনকে শিগগিরিই গ্রেফতার করা হবে। তারা বর্তমানে পলাতক রয়েছেন, তাদেরকে ধরতে আমরা টিম গঠন করেছি।’

কংগ্রেস শাসিত রাজ্য সরকারের সমালোচনা করে রাজস্থান রাজ্যের বিজেপি প্রধান সতিশ পুনিয়া বলেন, ‘গত দুই বছর ধরে অশোক গেহলটের শাসনে রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতন্ত্রের রক্ষী ও করোনা যোদ্ধা সাংবাদিকরা এখানে নিরাপদ নয়।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা