তরুণ  শিল্পীদের একযোগে কাজ করার আহ্বান দোরাইস্বামীর
আন্তর্জাতিক

তরুণ  শিল্পীদের একযোগে কাজ করার আহ্বান দোরাইস্বামীর

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ ও ভারতের তরুণ শিল্পীদের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শিল্পের মাধ্যমে মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে পারেন। ’শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে এক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব স্টোরি’ শীর্ষক শিল্প প্রদর্শনীর আয়োজন করে কসমস সেন্টার। সেটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এসময় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী ও কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান উপস্থিত ছিলেন।

এসময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আগামী বছর বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে এ শিল্প প্রদর্শনীর অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আগামী দিনেও এমন আরও উদ্যোগ নেওয়া যেতে পারে।

’ উল্লেখ্য, কসমস সেন্টারে আগামী ২২ ফেব্রুয়ারি পর‌্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন ২০ জন দর্শনার্থী প্রদর্শনী দেখতে পারবেন। এতে বাংলাদেশ ও ভারতের ২১ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা