জাতীয়

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

সান নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত সরকার।

আরও পড়ুন: মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

শনিবার (১৭ সেপ্টেম্বর) সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরো শক্তিশালী। ভারত সরকার প্রতিবেশী বাংলাদেশকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের।

আরও পড়ুন: পরকীয়া প্রেমের বলি গৃহবধূ

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছিনিমিনি খেলতে দেব না

প্রসঙ্গত, দোরাইস্বামী বাংলাদেশে তার মেয়াদ শেষ করে ১৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করতে পারেন। বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন বলে জানা গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা