আন্তর্জাতিক

উন্মাদ ট্রাম্পের পরিণতি সাদ্দামের চেয়েও করুন হবে: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বাগদাদের গ্রিন জোনে হামলার মদদদাতা বলায় একহাত নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) ইরানের মন্ত্রিসভায় প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প এক জন অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি, নীতিহীন,সন্ত্রাসবাদী এবং হত্যাকারী প্রেসিডেন্ট। ট্রাম্পকে উন্মাদ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টের কপালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেনের চেয়েও ভয়াবহ দু:খ অপেক্ষা করছে। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্টের।

ক্ষমতার চার বছরে ইরানের উপরে খড়্গহস্ত ছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগেও সেই চড়া সুরেই ইরানকে হুশিয়ারি দেন তিনি। এতে বেজায় চটেছে ইরানও। রুহানি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, ১৪ বছর আগে বাগদাদের কারাগারে যখন সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তখন দেশটির মানুষ উল্লাস করেছিল।

ট্রাম্পের ভাগ্যেও এ ধরণের দুর্ভোগ অপেক্ষা করছে। সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ট্রাম্প। সেই হামলার পিছনে ইরানের মদতপুষ্ট একটি জঙ্গি দলের হাত রয়েছে বলে দাবি করেছেন বাগদাদের মার্কিন সেনারাও। হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও, বড়সড় ক্ষতি হয়েছে মার্কিন দূতাবাস ভবনের।

জবাবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, করোনাসহ নানা বিষয়ে দেশের মাটিতে ব্যর্থতা ঢাকতে বিদেশের দিকে নজর ঘোরানোর চেষ্টা করছেন ট্রাম্প। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টকে প্রকাশ্যে উন্মাদ বলে মোক্ষম জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা