আন্তর্জাতিক

ভেঙে যাচ্ছে নেপালের পার্লামেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক : নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। রোববার (২০ ডিসেম্বর) সকালে মন্ত্রী পরিষদের এক জরুরি বৈঠকে নির্বাচিত সরকার ভেঙে দেয়ার বিষয়টি উত্থাপন করেন তিনি। বৈঠকে তিনি জানান, ‘তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অতএব সরকার ভেঙে দেওয়া হোক।’

এ বিষয়ে নেপালের জ্বালানি বিষয়ক মন্ত্রী বারসামান পান জানিয়েছেন, ‘মন্ত্রিসভা বৈঠকে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর কাছে সেটি পাঠনো হয়েছে।’

তবে, রাষ্ট্রপতি সরকার ভেঙে দেয়ায় মত দেবেন কিনা এ নিয়ে নেপালসহ ভারতীয় গণমাধ্যমে চলছে গুঞ্জন। দেশটির সাধারণ মানুষও এখনো স্পষ্ট নন কি ঘটছে সরকারের ভেতর। নেপালের পরবর্তী নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হঠাৎ নির্বাচিত সরকার ভেঙে দিতে কেন তোড়জোড় শুরু করলেন, প্রধানমন্ত্রী ওলি তার স্পষ্ট ব্যাখা না দেননি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি জারি করা এক আইন নিয়ে চাপে ছিলেন তিনি।নেপালের প্রভাবশালী দৈনিক কাঠমাণ্ডু পোস্ট বলছে, ‘বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল। ব্যাপক চাপে থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।’

এভাবে সরকার ভেঙে দেয়ার প্রস্তাব সংবিধানের পরিপন্থী উল্লেখ করে দ্রুত প্রত্যাহার করা উচিত মনে করছেন নেপালের জ্যেষ্ঠ কমিউনিস্ট পার্টির নেতা মাধব কুমার।করোনাভাইরাসে হিমশিম নেপাল। এতে ব্যাপক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির চাকায়। গুমোটভাব কাটছিল না কাঠমাণ্ডুতে। সরকার বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে চরমভাবে ব্যর্থ ক্ষমতাধর প্রধানমন্ত্রী ওলি। শেষমেশ সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব তুললেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা