আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার খবরে। ্আহতদের মধ্যে একজন পার্লামেন্ট সদস্য রয়েছেন বলেও জানানো হয়েছে। তবে কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

একদিনের ব্যবধানে ফের বোমা হামলার ঘটনা ঘটলো যুদ্ধবিদ্ধস্ত এই দেশটিতে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (২০ ডিসেম্বর)-এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। একে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করেছে দেশটির সরকার। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি তালেবান অথবা আল-কায়েদা। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণ অথবা হামলা হচ্ছে। হাঁপিয়ে উঠা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন কুলকিনারা বের করতে পারছে না। দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তালেবান এবং দেশটির সরকারের মধ্যে আলোচনার মধ্যেই হামলার ঘটনা বেড়ে গেছে আফগানিস্তানে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা