আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি নয়

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং তাদের ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। আবারও দৃঢ়কন্ঠে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ আমরা কিছুতেই ইসরাইলকে স্বীকৃতি দেব না।

সম্প্রতি পাকিস্তানের সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর আরব নিউজের।পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইসরাইল সফর করেছেন বলে ইসরাইলের গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেন ইমরান খান।

তিনি এ খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরাইলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতিই দেয় না, তা হলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেল আবিব সফর করবেন? একই দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, তেল আবিবে ইসরাইল ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কোনও বৈঠক হয়নি। আবুধাবিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার ইসরাইলের কয়েকটি দৈনিক পত্রিকা খবর দিয়েছে যে, ইমরান খানের একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টা গত মাসে গোপনে ইসরাইল সফর করেছেন। প্রচারণামূলক খবরে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছে যে, ইমরান খানের পক্ষ থেকে বিশেষ বার্তা বহন করে নিয়ে গেছেন সেই উপদেষ্টা।

ইসরাইলি গণমাধ্যম আরও দাবি করেছে যে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ নিয়ে ইমরান খান তার উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পোস্টও এ খবর প্রকাশ করেছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়।

প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের বিরুদ্ধে এই অপপ্রচারে ভারতের হাত থাকতে পারে। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনিদের ভূখণ্ডের দাবি ইসরাইল সম্মান জানাবে এমন আশা করে পাকিস্তান। জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে আসছে ফিলিস্তিন। পাকিস্তান তাদের এ দাবিকে ন্যায্য বলে সমর্থন দিয়ে আসছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা