আন্তর্জাতিক

কৃষকদের অনশনে যোগ দেবেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে ভারতের কৃষকদের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এবার অনশনের ডাক দিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। এদিকে কৃষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকের অনশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যোগ দেবেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) অনশন ঘোষণার প্রথমদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার অনশনের ডাক দিয়েছেন তারা। এই সময়ে তারা কোনও খাবার গ্রহণ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। নিজেদের আন্দোলন আরও জোরদার করতে অনশন পালন করা হবে বলে কৃষক নেতারা জানিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিয়াল বলেন, ‘আমি কৃষকদের অনশনে যোগ দিব। এই সময়ে আমি কোনও খাবারও গ্রহণ করবো না। আম আদমি পার্টির স্বেচ্ছাসেবকদেরও আমি অনশনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের উচিত দ্রুত কৃষকদের দাবি মেনে নেয়া এবং সর্বনিম্ন সহায়ক দাম (এমএসপি) নির্ধারণে বিল পাস করা।’

গত ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। কিন্তু ভারত সরকার এখনও কৃষকদের দাবিতে সাড়া দেয়নি। এই অবস্থায় বিভিন্ন কৃষক সংগঠনের প্রধানরা সোমবার একদিনের অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেন। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি বলেন, 'আজ থেকেই কৃষকদের চলমান এই আন্দোলন আরো তীব্র।'

তিনি জানান, বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা যে যেখানে আছেন, সেখানে বসেই তারা অনশন করবেন। পাশাপাশি দেশজুড়ে প্রতিটি জেলার সদর দফতরেও বিক্ষোভ চলবে। এ ছাড়া দিল্লির সীমানায় প্রতিদিন যেভাবে বিক্ষোভ কর্মসূচি চলছে, তা চলবে।

প্রায় ৩ সপ্তাহ চলমান আন্দোলনে কোনও সমাধান না হওয়ায় ভারত সরকারও অস্বস্তিতে রয়েছে। গত ৫ দিনে আইআরসিটিসির মাধ্যমে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে প্রায় ২ কোটি মেইল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে শিখদের জন্য যে ১৩ দফা কর্মসূচি হাতে নিয়েছেন, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে এসব মেইলে।

কৃষকরা দাবি আদায়ে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলনে সংহতি জানাতে পদত্যাগ করেছেন পাঞ্জাবের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) প্রিজন লক্ষিন্দর সিং জাখার। শনিবার পদত্যাগের পর জাখার বলেন, ‘আমি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমার পদত্যাগপত্র গৃহীত হতে কোনও সমস্যা হবে বলে মনে করি না।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা