আন্তর্জাতিক

বড়দিনে আবারও লকডাউন জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করায় সংক্রমণ রোধে বড়দিনের সময় কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে জার্মান সরকার। খবর বিবিসির।বুধবার থেকে দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানগুলো বন্ধ থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক সংযোগ বেড়ে যাওয়ার ক্ষেত্রে বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী বলে উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।নতুন লকডাউন আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে মার্কেল এই ঘোষণা দেন।

দেশটিতে নভেম্বর থেকেই রেস্টুরেন্ট, বার ও অবকাশ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এছাড়া কিছু অঞ্চলের কর্তৃপক্ষ নিজেরাই লকডাউন আরোপ করেছে।নতুন আরোপিত জাতীয় লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্র্যব্যের প্রতিষ্ঠান যেমন খাবারের দোকান, ব্যাংক খোলা থাকবে। তবে হেয়ার সেলুন বন্ধ থাকবে। কর্মীদের বাসা থেকে কাজ করানোর আহ্বান জানানো হয়েছে কোম্পানিগুলোর প্রতি।

কেয়ার হোমগুলোকে নিয়মিত করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নববর্ষের অনুষ্ঠান ও আতশবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।চ্যান্সেলর মার্কেল বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমানোর দায়িত্ব সরকারের। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে।’ দেশটির অর্থমন্ত্রী ওলাফ শলজ জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা