আন্তর্জাতিক

মানবাধিকারের জন্য সোচ্চার হোন : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব মানবাধিকার দিবসে সবার প্রতি শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, মানবাধিকার রক্ষার্থে আমার আহ্বান হবে— এই সংকটকালীন মুহূর্তে মহামারি রোধ, লৈঙ্গিক সাম্য, জনসাধারণের অংশগ্রহণ, জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নে মানবাধিকারের কেন্দ্রীয় ভূমিকাটি পালন করুন। বিশ্ব মানবাধিকার দিবস এবং অন্যান্য দিনেও আমরা সবাই একসঙ্গে মানবাধিকারকে সামনে রেখে কাজ করি, যেন কোভিড-১৯ মহামারি থেকে ঘুরে দাঁড়ানো যায় এবং সবার জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ এই দিবসটি পালন করে আসছে।

মানবাধিকার দিবসের বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মহামারির কারণে মানবাধিকার সম্পর্কে দুইটি মৌলিক সত্য প্রকাশ পেয়েছে। প্রথমত, মানবাধিকার লঙ্ঘন আমাদের সবার ক্ষতি করে। কোভিড-১৯ মহামারি সম্মুখসারির কর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ, নারী ও কিশোরী এবং সংখ্যালঘুসহ দুর্বল গোষ্ঠীগুলোতে অনানুপাতিক হারে প্রভাব ফেলেছে। এটি সম্ভব হয়েছে কারণ দারিদ্র্য, অসমতা, বৈষম্য, আমাদের প্রাকৃতিক পরিবেশের ধ্বংস এবং মানবাধিকারের অন্যান্য খাতের ব্যর্থতার ফলে আমাদের সমাজে ব্যাপক নাজুকতা তৈরি হয়েছে।

তিনি বলেন, একইসঙ্গে এই মহামারির বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রতিক্রিয়া গ্রহণ করার ফলে নাগরিকতার ব্যাপ্তি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাকে হ্রাস করতে দমনমূলক ব্যবস্থা গ্রহণের অজুহাত দিয়ে মানবাধিকারকে ক্ষুণ্ন করা হচ্ছে।

অ্যান্তোনিও গুতেরেসের মতে, মহামারির কারণে প্রকাশিত দ্বিতীয় সত্য হলো— মানবাধিকার সর্বজনীন এবং আমাদের সবাইকে সুরক্ষা দেয়। মহামারি মোকাবিলা করার প্রক্রিয়া অবশ্যই সংহতি ও সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত। একটি বৈশ্বিক হুমকির বিরুদ্ধে বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি, কর্তৃত্ববাদ ও জাতীয়তাবাদ কোনো ভূমিকা রাখে না।

সবার প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, সাড়াদান ও ঘুরে দাঁড়াতে জনগণ ও তাদের অধিকার অবশ্যই কেন্দ্রবিন্দুতে থাকতে হবে। এই মহামারির বিরুদ্ধে জয়ী হতে এবং ভবিষ্যতে আমাদের সুরক্ষায় আমাদের সবার জন্য স্বাস্থ্যসেবার মতো সার্বজনীন ও অধিকারভিত্তিক কাঠামো দরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা