সাইবার হামলা করে ভ্যাকসিনের নথি চুরি
আন্তর্জাতিক

সাইবার হামলা করে ভ্যাকসিনের নথি চুরি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। ইএমএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরো দুটি ভ্যাকসিন অনুমোদনে কাজ করছে ইএমএ এবং কয়েক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে সাইবার হামলায় এই ভ্যাকসিন দুটির অনুমোদনে কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ আশ্বস্ত করেছে। হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ইএমএ তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে।

তাদের একজন মুখপাত্র জানান, সাইবার হামলার ঘটনার তদন্ত চলছে। এছাড়া বায়োএনটেকের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বায়োএনটেক জানায়, আমাদেরকে বলা হয়েছে ইএমএ-এর সার্ভারে সাইবার হামলা হয়েছে। হামলাকারীরা তাদের নথিতে ঢুকেছে। ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যানডিডেট বিএনটি১৬২বি২ সম্পর্কিত তথ্য ইএমএ-এর সার্ভারে রাখা ছিল। এসব নথিতে বেআইনিভাবে কেউ ঢুকে পড়েছে।

এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ তাদের আশ্বস্ত করেছে। এই হামলার বিষয়ে বিস্তারিত সবাইকে জানানো হবে। মানুষের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব এবং কাজের প্রতি স্পষ্টতা বোঝাতেই এই কাজ করা হবে বলে বায়োএনটেক জানায়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা