আন্তর্জাতিক

পর্যটকদের স্বাগত জানাচ্ছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বের পর্যটকদের অন্যতম গন্তব্য থাইল্যান্ড ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিশেষ ট্যুরিস্ট ভিসা (এসটিভি) নামে একটি নতুন সংশোধিত প্রোগ্রামের আওতায় দেশটি কোভিড পরিস্থিতির মধ্যেও পর্যটকদের ভ্রমণের জন্য স্বাগত জানাচ্ছে। তবে ভ্রমণকারীদের অবশ্যই থাইল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে হবে বলে জানানো হয়েছে সরকারে পক্ষ থেকে। একই সঙ্গে এই সময়ে থাকার জায়গার প্রমাণপত্র সঙ্গে থাকতে হবে।

বুধবার (৯ ডিসেম্বর) এ খবর জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট।

এসটিভি এতদিন চালু ছিল খুব কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। তবে এই সুবিধা নিয়েছেন মাত্র ২৯টি দেশের ৮২৫ জন পর্যটক। যারা ছয়টি বিলাসবহুল ইয়টস ব্যবহার করেছেন। অক্টোবরে দেশটিতে মাত্র ১২০১ জন বিদেশি ভ্রমণ করেছেন। যেখানে ২০১৯ সালের অক্টোবরে ভ্রমণকারীর সংখ্যা ছিল ত্রিশ লাখের বেশি। দেশটির কেবিনেটে এসটিভি ভিসার মেয়াদও ৩০ থেকে ৬০ দিন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন যারা ইয়ট ভ্রমণকারী তাদের জন্য।

থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চ্যান ও চা এই বৈশ্বিক মহমারির দ্বিতীয় ঢেউ তাদের দেশে আসেনি বলে জানিয়েছেন। তিনি কোভিড-১৯ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন। এই মহামারি নিয়ে মিডিয়ার মাত্রারিক্ত বাড়াবাড়ির কারণে বহুসংখ্যক হোটেলের বুকিং চলতি সপ্তাহে ক্যানসেল হয়েছে বলেও জানান তিনি।

দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে চারজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারা কীভাবে আক্রান্ত হলো সেটা বের করার চেষ্টা চলছে।

মঙ্গলবার থাইল্যান্ড নতুন ১৯ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে। তবে সরকারের মন্তব্য, আক্রান্তরা চোরাই পথে থাইল্যান্ডে ঢুকেছে। আগে থেকেই তাদের শরীরে ভাইরাসের অস্তিত্ব ছিল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা