আন্তর্জাতিক

টিউমার ভেবে অপারেশন বের হলো সেদ্ধ ডিম

আন্তর্জাতিক ডেস্ক : এক রোগীর পেটে টিউমার ভেবে হাসপাতালে নিয়ে অপারেশন করা হলে পেট থেকে বের হয়েছে একটি সেদ্ধ ডিম। এ ঘটনায় হতবাক হয়ে যান চিকিৎসকরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে।

চিকিৎসকরা জানান, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার ধারণ করেছে। চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাই’। ভারতে এটি একটি বিরল ঘটনা বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেইসঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়ার ভাবও ছিল তার। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে সংক্রমণের জন্য সেই ব্যক্তির তলপেটে ব্যথা হতে পারে। পরে রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা ধারণা করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে।

পরে তার সিটি স্ক্যান করলে সেই রিপোর্টে দেখা যায়, মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমতাবস্থায় চিকিৎসকরা দমদমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচারের পর বিস্মিত হয়ে যান চিকিৎসকরা। রোগীর তলপেট থেকে বের হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা সেদ্ধ ডিম’।

চিকিৎসকেরা বলছেন, দেহতন্তুর সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেধে ডিমের মতো আকার ধারণ করে। সাধারণত পুরুষদের ক্ষেত্রে এপেন্ডিক্স গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয়। অন্যদিকে, নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা