আন্তর্জাতিক

লাদাখের পর ভারতের অরুণাচলের তিন গ্রাম চীনের দখলে

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীন সংঘাত এখনও শেষ হয়নি। তার মধ্যেই এমন দৃশ্য সামনে এসে দাঁড়িয়েছে যাতে অরুণাচল সীমান্তেও দিল্লি বেইজিং সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।

সাম্প্রতিক কালে প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে শি জিনপিং সরকার। নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিষয়টির ওপর সতর্ক নজর রয়েছে মোদি সরকারের। সুত্র : আনন্দবাজার।

ভারত-চীন-ভুটান- এই তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা (গিরিপথ)। এই গিরিপথের জংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন।

সম্প্র্রতি প্রকাশিত প্ল্যানেট ল্যাব নামে একটি সংস্থার রিপোর্টে যে উপগ্রহ চিত্র মিলেছে, তাতে এই তিনটি গ্রাম তৈরির ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলো ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে।

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরও অন্তত তিনটি এনক্লেভ তৈরি হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা