আন্তর্জাতিক

অক্সিজেনের অভাবে ৬ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অক্সিজেনের অভাবে পাকিস্তানে ৬ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাকিস্তানের পেশোয়ার রাজ্যের এক হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে।

রোববার ( ০৬ ডিসেম্বর) সন্ধ্যায় করোনা আক্রান্তদের এই নিদারুন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে হাসপাতালে মোট ২০০ রোগী ছিল যার মধ্যে ৯৬ জন করোনা আক্রান্ত।

এদের মধ্যে মুমূর্ষু কয়েকজনের অক্সিজেনের আশু প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে অক্সিজেনের সরবরাহ দেরিতে আসায় ছটফট করতে করতে ৬ জনের মৃত্যু হয়। প্রাদেশিক সরকার তৈমুর ঝাগড়া জানান, অক্সিজেনের অভাবই এই রোগিদের মৃত্যুর কারণ।

হাসপাতালের মুখপাত্র ফরহাদ খান জানান, বেসরকারি সরবরাহ বিলম্বিত হওয়ায় হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা যায়। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দোষীদের শাস্তি দেওয়া হবে।

উল্লেখযোগ্য, পাকিস্তানে ৪ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ৮ লাখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা