আন্তর্জাতিক

করোনার তহবিল সংগ্রহে আর্জেন্টিনায় ধনীদের ওপর করারোপ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবেলায় দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা সরকার। নতুন এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নেয়ার ট্যাক্স‘। এই অর্থ সংক্রমণ মোকাবেলায় চিকিৎসা ও ত্রাণ সামগ্রী বিতরণে ব্যবহার করা হবে। খবর বিবিসির।

আর্জেন্টিনার জাতীয় সংসদে নতুন কর বিষয়ক বিলের পক্ষে ৪২ শতাংশ ভোট পড়েছে। আর বিপক্ষে ২৬ শতাংশ। দেশটির বিত্তশালী ব্যক্তি যাদের আর্জেন্টাইন মুদ্রায় ২০০ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তাদের উপর এই নতুন কর বসছে।

সেক্ষেত্রে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মত ব্যক্তি এর আওতায় আসবেন। দেশের অভ্যন্তরে তাদের যে সম্পদ রয়েছে তার সাড়ে তিন শতাংশ এবং দেশের বাইরের সম্পদের উপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে।

দেশটির মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ’ মিলিয়ন পেসোর তহবিল তৈরি করতে চান। এতে যে পরিমাণ অর্থ জমা হবে তার ২০ শতাংশ করে ব্যবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে।

এছাড়া ১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে। দেশটিতে এমনিতেই বেকারত্ব, দারিদ্র এবং সরকারের ঋণের হার অনেক বেশি। ২০১৮ সাল থেকে আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা চলছে। তার উপর মহামারি মোকাবেলায় লকডাউন আরোপ করার পর দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দা আরও অবনতি হয়েছে।

নভেম্বর মাসে সংসদে যখন বাড়তি কর প্রস্তাব তোলা হয় তখন এই উদ্যোগের বিপক্ষে দেশটিতে বিক্ষোভ হয়েছিল। এই করের বিরোধিরা বলছেন, নতুন কর আরোপে বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। করোনাভাইরাসে ইতিমধ্যে আর্জেন্টিনায় ১৫ লাখের মত সংক্রমণ শনাক্ত হয়েছে। আর দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ হাজারের মতো মানুষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা